সাতক্ষীরার বাধনডাঙা গ্রামে গ্রামীণ খেলা দেখলো নতুন প্রজন্ম


মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা।
নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে বুধবার (২ এপ্রিল) বিকালে বিকালে বাঁধনডাঙ্গা জামে মসজিদ ও যুব কমিটির এ আয়োজন করে।
গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল-বিস্কুট দৌড়, হাড়িভাঙা, বালিশ খেলা, সুঁই সুতা, সাঁতার, বিবাহিত পুরুষদের জন্য নারীদের ছবির কপালে টিপ দেওয়া, চোখ বেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলার গাছে চোড়া, রশি টেনে শক্তির খেলা, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি।
খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাধবনডাঙা জামে মসজিদের প্রতিষ্ঠাতা অধ্যাপক শেখ আঃ ওয়াদুদ বলেন বর্তমানে মোবাইল ফোনে আসক্তির কারণে আমাদের তরুণ প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ভুলে গেছে। আমরা নতুন প্রজন্মকে এসব খেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করেছি।
সার্বিক সহযোগিতার ছিলেন মসজিদ কমিটির সভাপতি মাস্টার আব্দুস সামাদ, সেক্রেটারি মোখলেসছুর রহমান, ক্যাশিয়ার আব্দুর রহমান, হাফেজ শাহেদুজ্জামান, যুব কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম, যুব কমিটির সদস্য মোঃ আল মামুন হোসেন, তৌকির, আনিছুুর রহমান প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
দেশের কৃষকদের নিবন্ধন, কৃষি উপকরণ সহায়তা প্রদান ও পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষক কার্ডবিস্তারিত পড়ুন

সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনবিস্তারিত পড়ুন


