বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী বৈকারী এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় তিনি সনাতন ধর্মালম্বীসহ উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালীন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, গত ০৯-১৩ অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম শারদীয় দূর্গোৎসব উদযাপিত হচ্ছে। এতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলায় প্রায় অর্ধশত পূজামন্ডপ রয়েছে। গত ২ অক্টোবর থেকে সাতক্ষীরা ব্যাটালিয়নেরৎপক্ষে পূজা মন্ডপসমূহ এবং সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা/মনোবল বৃদ্ধিকারী টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে চলমান পরিস্থিতির আলোকে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে। সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ইতেfমধ্যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধে সার্বক্ষনিক বিজিবি টহল পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে ও সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য নিকটস্থ বিওপি/বেইজ ক্যাম্পের বিজিবি কমান্ডার ও ব্যাটালিয়নের সমন্বয়ে জরুরি হটলাইন সেবা চালু করা হয়েছে।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অত্র ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মাহমুদুল হাসান ও সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা সার্বক্ষণিক সরজমিনে তদারকি/দায়িত্ব পালন করছেন। বিজিবি টহল দল দিবা-রাত্রি সবসময় নিরাপত্তা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করেন।

সনাতন ধর্মালম্বীসহ উপস্থিত সকলে বিজিবির উদ্যোগে এলাকায় জনসাধারণের মাঝে উৎসব উপলক্ষে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টিসহ আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে মর্মে বিজিবিকে ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি