বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে কৃষক দলের ভুয়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে বিএনপির ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ দোসরদের পূর্ণবাসন ও ভুয়া কমিটি জমা দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা।

রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় ব্রহ্মরাজপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু হাসান, সদস্য সচিব নুরুল ইসলাম বাবু, জেলা তরুণ দলের সদস্য সচিব আবুল বাসার, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফয়সাল ইকবাল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসিম বিল্লাহ, সার্চ কমিটির সদস্য আব্দুল্লাহ আল গালিব, সাবেক আহবায়ক হুমাউন কবির, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলফাজ উদ্দীন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক শামিম বাবুসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম আওয়ামী লীগ দোসরদের নিয়ে ভুয়া কৃষক দল কমিটি গঠন করে জমা দিয়েছেন। এতে বিএনপি ও কৃষক দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। তারা অবিলম্বে এ ভুয়া কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন