বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কম্বল বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধুলিহর এলাকায় আত্মমানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদ। সংগঠনের উদ্বোধন উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ব্রহ্মরাজপুর বাজারের শামছুদ্দিন স্মৃতি মার্কেটে হেফজখানার কোমলমতি ছাত্রদের নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক, সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমান ট্রেডার্স সাতক্ষীরার ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি.) আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর আবুবক্কর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ শামীম সানা, আবু দাউদ, মোকলেছুর রহমান, মাওলানা মহিব্বুল্লাহ, আব্দুল হাকিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে পিছিয়ে পড়া অসহায়, দুস্থ, হতদরিদ্র ও অসুস্থ মানুষের সেবা ও সহযোগিতা করাই এই সংগঠনের মূল লক্ষ্য। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই সমাজ কল্যাণ পরিষদের যাত্রা। মানুষের সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনই সংগঠনের প্রধান উদ্দেশ্য। বক্তারা আরও জানান, এই প্রতিষ্ঠান সম্পূর্ণ অরাজনৈতিক।

অনুষ্ঠানে ৬০ জন কোরআনের হাফেজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রহ্মরাজপুর বাজার মসজিদের ইমাম মুফতি মোজাম্মেল হক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক