সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রি-প্রাইমারীর শিশুদের বরণ উৎসব

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাইমারী কোমলমতি শিক্ষার্থীদের নবীনবরণ বা বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রি-প্রাইমারী কোমলমতি শিক্ষার্থীদের বরণ করে নেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমার শৈশব কেটেছে এই প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে কেমন জানি শূন্যতা বিরাজ করছিল। কিন্তু আজ প্রিয় প্রি-প্রাইমারী কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় সেই শুন্যতা দূর হলো এবং পরিপূর্ণতা পেল প্রাথমিক বিদ্যালয়টি। তাই তাদেরকে মিষ্টিমুখ, ফুল, বেলুন ও চকলেট দিয়ে স্বাগত জানালাম। এই আয়োজন শিশুদের বিদ্যালয়ে আসার প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখে এবং পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলে। ২০১০ খ্রিষ্টাব্দ থেকে সীমিত আকারে এবং ২০১৩ থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছর বয়সি শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হয়।

ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাইমারী কোমলমতি শিক্ষার্থীদের বরণ করতে আনন্দঘন পরিবেশ তৈরি করতে রঙিন বেলুন, ফেস্টুন এবং ফুল দিয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়। উপহার হিসেবে নতুন বই ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
এটি কোমলমতি ছোট শিশুদের ভয় কমিয়ে বিদ্যালয়ের প্রতি আকর্ষণ ও আনন্দের পরিবেশ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখবে।’

এসময় ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাইমারী কোমলমতি শিক্ষার্থীদের নবীনবরণ বা বরণ উৎসবে বিদ্যালয়ের শিক্ষক সহকারি শিক্ষক আবুল খায়েরসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা