বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরা টু পদ্মশাঁখরা সড়ক যেনো মরণ ফাঁদ!

গাজী হাবিব, সাতক্ষীরা: খানাখণ্ডকে পরিণত গর্তে পানি জমে থাকা জায়গাটা হচ্ছে -সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্র ভোমরা স্থল বন্দরের একটা গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটি ভোমরা কাস্টমস অফিসের মোড় থেকে ভোমরা ইউনিয়ন পরিষদে যাওয়ার প্রধান সড়ক। আবার ভোমরাস্থল বন্দর থেকে চৌবাড়িয়া, শ্রীরামপুর, কুলিয়া আশু মার্কেট যাওয়ারও প্রধান সড়ক এটা।

এই সড়ক দিয়ে এলাকার ছেলে মেয়েদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। আবার ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীরা তাদের আমদানি রপ্তানিকৃত মালামাল এই সড়ক দিয়ে তাদের নিজস্ব গোডাউনে নিয়ে যাওয়ার সময় ট্রাক ড্রাইভাররা জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। বিশেষ করে ভোমরা কাস্টমস অফিস মোড় থেকে ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজীর ব্যবসায়ী প্রতিষ্ঠানের অফিস পর্যন্ত চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন প্রকার মাথাব্যথা নেই। অথচ সরকার প্রতি মাসে ভোমরা স্থলবন্দর থেকে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে। বর্তমানে ভোমরা স্থলবন্দরের এই গুরুত্বপূর্ণ সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।

তাই এলাকার সর্বস্তরের মানুষের জোর দাবি , জরুরী ভিত্তিতে এই সড়কটি সংস্কার করা হোক। বড় ধরনের কোন প্রকার দুর্ঘটনা ঘটার আগেই যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক না নড়ে, তবে ভোমরা স্থলবন্দর এলাকার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায় করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি দেয়ার বিষয়ে আলাপ আলোচনা চলছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়।

ভোমরা স্থলবন্দর এলাকার একাধিক সূত্র জানায়, সম্প্রতি এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ভোমরা কাস্টমস সি এন্ড এফ কর্মচারী অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে কয়েক ট্রাক বালু ও পাথর দিয়ে সড়কটি সংস্কার করে দিলেও বর্তমানে আবারো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি বর্তমানে মরন ফাঁদে পরিণত হয়েছে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল।

এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য বন্দর সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সকল সংগঠন সহ এলাকার সর্বস্তরের মানুষ সাতক্ষীরা জেলা প্রশাসকসহ উদ্বোধন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল