শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরা সীমান্তে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন দুই বাংলাদেশি কন্যা

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও মানবিক সম্পর্কের বন্ধন যে আরও দৃঢ়- তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো সাতক্ষীরার ভোমরা সীমান্তে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মানবিক উদ্যোগে শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ পেলেন দুই বাংলাদেশি কন্যা।

জানা যায়, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের বাসিন্দা গফুর মন্ডলের স্ত্রী জরিনা খাতুন (৯৮) মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক নেমে আসে পরিবারের সদস্যদের মাঝে।

মৃত জরিনা খাতুনের দুই মেয়ে- শিরিনা খাতুন ও আলেয়া খাতুন- বৈবাহিক সূত্রে বাংলাদেশের সাতক্ষীরা জেলার ভাড়ুখালী গ্রামের বাসিন্দা। সীমান্ত জটিলতার কারণে মায়ের জানাজা বা দাফনে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব না হলেও মানবিক দিক বিবেচনায় উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার ভোমরা আইসিপি চেকপোস্টের জিরো পয়েন্টে মৃতের মুখ দর্শনের সুযোগ করে দেওয়া হয়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঘোজাডাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনুজ কুমারের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার অহিদুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্য উপস্থিত ছিলেন।

সীমান্তের নির্ধারিত স্থানে আবেগঘন পরিবেশে দুই বোন শেষবারের মতো তাদের মায়ের মুখ দেখেন। স্বল্প সময়ের এই সাক্ষাৎ মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। উপস্থিত অনেকেই এ ঘটনাকে দুই দেশের মানবিক সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, শিরিনা খাতুনের স্বামী রফিকুল ইসলাম এবং আলেয়া খাতুনের স্বামী আজিজ হাসান- উভয়ের বাড়ি সাতক্ষীরা জেলার ভাড়ুখালী গ্রামে। বৈবাহিক সূত্রে তারা বাংলাদেশের নাগরিক হলেও তাদের মা ছিলেন ভারতের বাসিন্দা।

সীমান্ত পেরিয়ে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যায় না- ভোমরা সীমান্তের এই ঘটনাই যেন আবারও সে কথাই স্মরণ করিয়ে দিল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান