বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মাহমুদপুরে পোলট্রি খামারে ভাঙচুর ও মুরগি লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গোয়ালপাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে একটি পোলট্রি খামারে হামলা, মুরগি লুট, ভাঙচুর এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের মালিক ইয়াকুব আলী (৩৪) সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট গভীর রাতে মাহমুদপুর গ্রামের মো. সাইফুল্লাহ, হাবিবুর রহমান, ইনামুল হক, তুহিন, শাহাদাত হোসেনসহ ১৫–২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তার খামারে হামলা চালান। তারা খামারের প্রায় ১৫০টি মুরগি লুট করেন, যার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। ভাঙচুর চালিয়ে আরও প্রায় এক লাখ টাকার ক্ষতি করে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী ইয়াকুব আলী জানান, জমি নিয়ে পূর্বে একটি মামলা হলে আদালত তার পক্ষে রায় দেন। এরপর থেকেই প্রতিপক্ষরা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার রাতে অভিযুক্তরা খামারে হামলা চালিয়ে বসতবাড়ির সামনেও ভাঙচুর করে। তিনি বাধা দিতে গেলে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনার সময় ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে অভিযুক্তরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘রাত দুইটার দিকে বাইরে ভাঙচুরের শব্দ পেয়ে বাইরে এসে দেখি ১৫-২০ জন মুখে কাপড় বেঁধে খামারে তাÐব চালাচ্ছে।’
আরেক বাসিন্দা সাব্বির হোসেন বলেন, ‘সাইফুল্লাহ ও হাবিবুর রহমান দেশীয় অস্ত্র নিয়ে খামারে হামলা চালান। ইয়াকুব আলীর চিৎকারে লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।’
অভিযোগ থেকে জানা যায়, জমি দখলের চেষ্টা নিয়ে উত্তেজনার সূত্রপাত হয়। এ নিয়ে ২৫ ফেব্রæয়ারি ২০২৪ তারিখে ইয়াকুব আলী আদালতে ১৪৫ ধারায় একটি অভিযোগ করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে দখল বজায় রাখার নির্দেশ দেন এবং স্থানীয় থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

মোকাররাম বিল্লাহ ইমন : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতিবিস্তারিত পড়ুন

  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত