বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের লাবসা গ্রামে অবস্থিত বহু প্রাচীন ঐতিহ্যবাহী ও নির্মাণশৈলীর অনন্য নিদর্শন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাদ ঢালাইয়ের মাধ্যমে মসজিদটির পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাইয়ে নির্মাণ সামগ্রী ঢেলে মসজিদ পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুর ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ কমিটির সভাপতি শেখ হেলালুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ নূরুল্লাহ, সহ-সভাপতি শেখ আহছানউল্লাহ, শেখ শওকত উল্লাহ, শেখ সিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা সাবেক সরকারি পরিচালক ডা. শেখ মাছউদ রহমান, শেখ আব্দুল আওয়াল, শেখ মাসুদ আলী, শেখ আব্দুল খালেক, শেখ মনসুরুল হক প্রমুখ। উল্লেখ্য যে, আল্লাহর ঘর এই মসজিদটি ১৬৯৮ সালে নির্মাণ করা হয়। ৩০০ বছরের এই মসজিদটি যেন এই এলাকার মুসল্লিদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এ মসজিদটি দীর্ঘদিন ধরে রেখেছে হাজারো স্মৃতি। বহু বছরের পুরনো প্রাচীন এ মসজিদ টি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় জরুরীভাবে পুননির্মাণ করা হচ্ছে। মসজিদ পুননির্মাণ করতে প্রচুর অর্থের প্রয়োজন। মহান আল্লাহর ঘর মসজিদ পুনঃনির্মাণে মুসলীম ভাই-বোনদের সকলের আর্থিক সহযোগিতার আহবান জানিয়েছেন মসজিদ কমিটি ও এলাকাবাসী। প্রয়োজনে মসজিদের ব্যাংক হিসাব নং- লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ। উত্তরা ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখা। একাউন্ট নং-০০১১১০১১১৫৬৬৬। মসজিদ পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মীর আবুল কালাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা