বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যে শ্রেণিকক্ষে উপস্থিত হন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। শিক্ষার্থীদের পড়াশোনা, পাঠদানের ধরন ও শ্রেণিকক্ষের পরিবেশ সম্পর্কে সরাসরি জানতে কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখা যায়। জেলা প্রশাসক কাউসার আজিজ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে চলমান পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন। শিক্ষার্থীদের পড়াশোনা ও বিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে তাদের কাছ থেকে জানতে চান তিনি। শুধু শ্রেণিকক্ষ নয়, বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশও ঘুরে দেখেন জেলা প্রশাসক।

এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ তৈরিতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসপিয়ারা খাতুন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প

সাতক্ষীরা পৌরসভার পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল সমন্বিত পানি ও কঠিন বর্জ্যবিস্তারিত পড়ুন

  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন