রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে লাবসা ইউনিয়ন পরিষদ মাঠে লাবসা ইউনিয়নবাসীর আয়োজনে লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোট গ্রহণের দিন নয়, এটি জনগণের উন্নয়ন ও ভাগ্য নির্ধারণের দিন। সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের গণজোয়ার বইছে। এই গণজোয়ার ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কারণ স্বাধীনতা বিরোধী গুপ্ত সংগঠন ধানের শীষের গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ভোটে জেতার পায়তারা করছে। জামায়াতের মুনাফিকি চরিত্রের কারণে ভোটাররা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে কারণে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের গণজোয়ার বইছে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপন করাসাতক্ষীরার প্রধান সমস্যা জলবদ্ধতা দূরীকরণ, বন্ধ টেক্সটাইল চালু করাসহ রাস্তা-ঘাট, ব্রিজ কালভাট তৈরি করে উন্নয়ন ত্বরান্বিত করা হবে। সাতক্ষীরার অবহেলিত জনপদের উন্নয়ন ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, ডা: শহিদুর রহমান, সদর থানা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আকবর আলী প্রমুখ।

লাবসা ইউনিয়ন মাঠে নির্বাচনী জনসভায় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম বলেন, আমার প্রিয় লাবসা ইউনিয়নবাসী আপনারা আমাকে সাতবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আপনাদের খেদমতে ৩৮ বছর আপনাদের পাশে আছি। আমি যদি কোন অন্যায় করে থাকি এবং মনে কষ্ট দিয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমাদের কাছে দাবি একটাই আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবেন। তাহলে আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকবো।

লাবসা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে লোকে লোকারণ্য হয়ে জন সমুদ্রে রূপ নেয় ধানের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী জনসভা।

এসময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থকসহ হাজার হাজার নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম।

ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসবে ধানের শীষের প্রার্থী

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব, মাতৃ সম্মেলন ও সাধারণ ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মুনজিতপুরস্থ রথখোলার মাঠে সাতক্ষীরা জেলা সৎসঙ্গের আয়োজনে গৌতম ঘোষের সভাপতিত্বে সাধারণ ধর্ম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে অবহেলিত হিন্দু সমাজের পাশে সব সময় আমাকে পাশে পাবেন। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে হিন্দু ধর্মাবলম্বী সহ সকল ধর্মের মানুষের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন। আপনারা নিজেদেরকে কখনো সংখ্যালঘু ভাববেন না। আপনাদের নাড়ীপোতা এ দেশে। আপনারা সম্মানের সহিত বসবাস করবেন। জাতীয়তাবাদী দল বিএনপি একটি জনগণের দল। আমি সাতক্ষীরা-২ আসনে এমপি নির্বাচিত হলে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের কল্যাণে সেবক হিসেবে কাজ করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, বিমল কৃষ্ণ সাহাসহ হিন্দুধর্মালম্বী নেতা অনুকুল ঠাকুরের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক