রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসার কৈখালী এলাকায় দু’টি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের কৈখালী এলাকায়
দু’টি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে কৈখালী মোড় এলাকায় লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ’র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাস্তা নির্মাণ কাজের ফলক উন্মোচন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, সদস্য এসএম শওকত হোসেন, জেলা মহিলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা, সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোরশেদ, সরদার নজরুল ইসলাম প্রমুখ।

খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার বাস্তবায়নে কৈখালী মোড় হতে মিস্ত্রি পাড়া সড়ক চেইন-৫০০-২২৮৫ মিটার পিচের রাস্তা প্রাক্কুিলত মুল্য ১
কোটি ৬৩ লক্ষ ২৫ হাজার ৯৪ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এবং কৈখালী মাদ্রাসা মোড় হতে বৌ-বাজার পর্যন্ত পিচের রাস্তা সড়ক চেইন-৮৯৪-১৬০৫মিটার রাস্তা প্রাক্কলিত মুল্য ৬৭ লক্ষ ১০ হাজার ৪২১ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান,
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ
চন্দ্র দাস, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু,
ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়