রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমআর ফাউন্ডেশান একাডেমি কলারোয়ার মাস ব্যাপী জাতীয় শোক দিবস পালন কর্মসূচির উদ্বোধন

হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আগষ্ট মাস ব্যাপী কর্মসূচি পালনের লক্ষ্যে কলারোয়ার একমাত্র আধুনিক সুবিধা সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ফাউন্ডেশান একাডেমি কলারোয়ার আয়োজনে নানা ধরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকাল ১০ টার সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে একাডেমির প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেঁটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় শোক দিবস কর্মসূচির শুভ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ, এম রোকনুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির সহ: প্রধান শিক্ষক শেলী আহম্মদ, শিক্ষক সুমন হোসেন, শাওন হোসেন, খালেদা আক্তার বৃষ্টি, আ: হান্নান, ইতি রাণী, শারমিন সুলতানাসহ সকল শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। উদ্বোধনী দিনে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে ডিজিটাল পর্দায় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শণী এবং স্থির চিত্র শিক্ষার্থী ও উপস্থিত সকলকে দেখানো হয়।

প্রধান শিক্ষক বলেন, মাস ব্যাপী এই কর্মসূচিতে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তি, চিত্রাংকন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলাচনা, বঙ্গবন্ধুর শৈশাবকাল ও রাজনীতি, বঙ্গবন্ধুকে চেনা ও জানা।

কলারোয়া উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব এস, এম জাকির হোসেন বলেন, কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামে জন্ম নেওয়া জাতীর এই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান এই জনপদে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস এবং ঐতিহ্য নতুন প্রজন্মকে জানাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে দিয়েছেন শহীদ মিনারসহ নানা ধরণের উপকরণ। উপজেলার একমাত্র কেন্দ্রীয় শহীদ মিনার এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটিও তিনি নির্মান করে দিয়েছেন নিজের অর্থায়নে।

এ ছাড়া ২০১৮ সালে উপজেলার শিক্ষার্থীদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতীর কল্যাণে ভূমিকা রাখতে গড়ে তুলেছেন পৌরসভার অভ্যন্তরে নয়নাভিরাম চারতলা বিশিষ্ঠ তিনটি স্কুলের ভবণ। যার প্রতিটি ক্লাস রুম ডিজিটাল মাল্টিমিডিয়া সম্বলিত। যেখানে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি রবীন্দনাথ চর্চা, নজরুল চর্চাসহ সাংস্কৃতিক চর্চার সকল বিভাগ আছে। এছাড়া এই প্রতিষ্ঠানে রয়েছে শিক্ষার্থীদের জন্য নানাবিধ বই এর সমারোহে বিলাসবহুল লাইব্রেরী ও সুরক্ষিত কম্পিউটার ল্যাব।

তিনি আরও বলেন, এই সূর্য সন্তান ক্রীড়া ক্রেত্রেও উপজেলায় রেখেছেন অনাবদ্য অবদান। তিনি যেন আরও সুদীর্ঘকাল কলারোয়াবাসীর সেবা দিয়ে যেতে পারেন সে জন্য পরমকরুণাময়ের নিকট তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন এলাকার নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল