রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সিভিল সার্জনের পাতানো বানিজ্য নিয়োগ স্থগিতের দাবিতে তিন সংগঠনের মানববন্ধন

সাতক্ষীরার সিভিল সার্জন আবু সুফিয়ান রস্তমের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের নিয়োগের দুনীতি ও অনিয়মসহ পাতানো বানিজ্য নিয়োগ স্থগিতের দাবিতে তিন সংগঠনের যৌথ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটি, জেলা ভুমিহীন সমিতি ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে জেলার স্বাস্থ্য বিভাগের নিয়োগের দুনীতি ও অনিয়মের প্রতিবাদ এবং পাতানো বানিজ্য নিয়োগ স্থগিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় বক্তব্যে রাখেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, যুবলীগ নেতা মনোয়ার হোসেন অনু, ভুমিহীন সমিতির নেত্রী নাজমা আক্তার নদী প্রমূখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার স্বাস্থ্য বিভাগের নিয়োগ সীমাহীন দুনীতি ও অনিয়মের মধ্য দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে পাতানো নিয়োগ পরিক্ষার ফলাফল করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন আবু সুফিয়ান রস্তম।

বক্তারা আরো বলেন, গত ২৯ মার্চ সাতক্ষীরা সিভিল সার্জন আবু সুফিয়ান রস্তমের অধীনে স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরিক্ষা হয়। উক্ত নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনের মধো শতাধিক নিয়োগ পরিক্ষার্থীরা প্রশ্ন উত্তর না লিখে সাদা কাগজ জমা দেয়। উক্ত বিষয়ের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। তার মানেই স্পষ্ট বোঝা যায় যারা সাদা কাগজ জমা দিয়েছেন তাদের কাছ থেকে মোটা অংকের টাকা বানিজ্য নিয়ে তাদেরকে নিয়োগ দিয়েছেন সিভিল সার্জন আবু সুফিয়ান রস্তম।

বক্তারা বলেন, পুলিশের নিয়োগ প্রতি ১২০ টাকায় চাকুরী দিয়েছেন সাতক্ষীরা পুলিশ সপার মতিউর রহমান সিদ্দিকী। অথচ স্বাস্থ্য বিভাগে নিয়োগ প্রতি ২০ লাখ টাকার বিনিময়ে তড়িঘড়ি করে নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণের মধ্যে সিভিল সার্জন আবু সুফিয়ান ও তার সহকারী কর্মকর্তা আশেক (বড় বাবু) সহ একটি সিন্ডিকেট দালাল চক্রদের ১২৮ জন মনোনীত প্রার্থীদেরকে গত ১ এপ্রিল তারিখে নিয়োগ পরিক্ষার ফলাফল প্রকাশ করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন আবু সুফিয়ান রস্তম।

এদিকে, সাতক্ষীরা জেলার স্বাস্থ্য বিভাগের নিয়োগের দুনীতি ও অনিয়মসহ বানিজ্য করায় উক্ত নিয়োগ স্থগিত করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বরাবর বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার প্যাডে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে এম ফজলুল হক লিখিত অভিযোগ দিয়েছেন।

উক্ত মানববন্ধনে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে অবিলম্বে সাতক্ষীরার সিভিল সার্জন ও সিন্ডিকেট দালাল চক্রদের মোটা অংকের বানিজ্য বিনিময়ে পাতানো নিয়োগ পরিক্ষার ফলাফল প্রকাশ স্থগিতসহ দুনীতিবাজ সিভিল সার্জন আবু সুফিয়ান রস্তম ও তার সহকারী কর্মকর্তা আশেক(বড় বাবু) কে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন, জেলা ভুমিহীন সমিতি ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটিরসহ সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধনে বিভিন্ন সংগঠন ও সাধারণ নাগরিক অংশ গ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর