বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিল কতৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আবু সাঈদ, সাতক্ষীরা :সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলের কতৃপক্ষের বিরুদ্ধে পাহাড়সম

দুর্নীতির অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কতৃপক্ষের সাথে দেখা করে টেন্ডার ছাড়াই মালামাল বিক্রিসহ বিভিন্ন দুর্নীতির বিষয়ে জানতে চান। তবে এসকল দুর্নীতির বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি মিলের দুর্নীতিপরায়ন ইনচার্জ আবুল বাশার।

অভিযোগগুলো হলো, টেন্ডার ছাড়াই ৭ ট্রাক ১১ ভ্যান পুরনো যন্ত্রাংশ কালোবাজারে বিক্রি, টেন্ডার ছাড়াই পুকুর খননের ২শ’ ২০ ট্রাক বালি ও ১শ’ ৬০ ট্রাক মাটি বিক্রি,টেন্ডার ছাড়াই ৫ লাখ টাকার ৮৭টি কাঠালগাছ ও ৪২টি আম গাছ বিক্রি ও আবাসিক গ্রাহকদের কাছে বিদ্যুতের ইউনিট প্রতি বানিজ্যিক রেট ১০ টাকা ৩০ পয়সার পরিবর্তে ২২ টাকা নির্ধারণ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক ইমরান হোসেন জানান,‘‘ সাতক্ষীরা টেক্সটাইল মিলস জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান। এই মিলের দুর্নীতি আমাদেরকে ভাবায়। মিলের আবাসন ও অন্যান্য সম্পদ থেকে ব্যাপক আকারে দুর্নীতি হয় বলে আমাদের কাছে তথ্য আছে। বিশেষ করে সম্প্রতি মিলের পুকুরের খনন কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। উর্ধতন কতৃপক্ষকে না জানিয়ে পুকুরের মাটি কালোবাজারে বিক্রি করা হয়েছে। ’’ অফিসিয়াল উত্তর নিতে আগামী শনিবার আবারও সুন্দরবন টেক্সটাইল মিলে যাবেন বলে জানান তিনি।

সার্বিক বিষয়ে মিলের ইনচার্জ আবুল বাশার জানান,‘‘ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অফিসে এসেছিলেন। তারা বেশ কিছু বিষয়ে আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি উত্তর দিয়েছি। তারা সেসব বিষয়ের কাগজপত্র চেয়েছে। আমি উর্ধতন কতৃপক্ষের কাছে অনুমতি পেলে আগামী শনিবার তাদেরকে কাগজ দেখাব। ’’

এসময় ইমরান হোসেনের সাথে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমম্বয়ক নাজমুল হাসান রণিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮বিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী