শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকরা, বিনামুল্যে ধানের বীজ বিতরণ

সম্প্রতি সাতক্ষীরায় অতিবৃষ্টির কারনে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুণর্বাসনের জন্য বিনামুল্যে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুর্নবাসনের জন্য প্রায় ৫০০ কৃষককে ২০০০ কেজি বিনামূল্যে বীজ সহায়তা দেয়।

বীজ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
তিনি এই দুর্যোগ মূহূর্তে বিনা কৃষকের পাশে সবসময় থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জিএমএ গফুর, অতিরিক্ত মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ নূরূল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. বাবুল আকতার, উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপ-উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খালিদ সাইফুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত