মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অত্যাধুনিক দৃষ্টি আই হাসপাতালের উদ্বোধন

সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র নারকেলতলা মোড়
সংলগ্ন এলাকায় জাকজমক পূর্ণ পরিবেশে অত্যাধুনিক দৃষ্টি আই হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে অনলাইনে সংযুক্ত হয়ে এ হাসপাতালের উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক। হাসপাতালটির চেয়ারম্যান চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়াম্যান কোহিনুর রইলাম, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো: সবীজুর রহমান, বিএমএ সাতক্ষীরার সভাপতি ডা. একেএম আজিজুর রহমান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাতক্ষীরা বিএম’র সাধারণ সম্পাদক ডা. মনোয়ার
হোসেন, ডা. ওমর ফারুক, ডা. জহিরুল ইসলাম, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মনিরুজ্জামান, ডা. খুরশিদ জামান, ডা.মেহেদী হাসান, ডা. মীর
আশরাফুল কবীর প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরাসহ পাশ্ববর্তী অঞ্চলের সকল মানুষের চোখের অত্যাধুনিক সেবা প্রদানের লক্ষে এই হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বেসরকারী এই হাসপাতালে সাধারন মানুষের পাশাপাশি গরীব ও অসহায় মানুষকে সেবা প্রদান করতে হবে। যাতে তারা এখানে কম খরচে সঠিক সেবা পান সেটাও লক্ষ রাখতে হবে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফিতা ও কেক কাটা হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” প্রতিপাদ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীবিস্তারিত পড়ুন

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত