বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উচ্ছেদ করা জায়গা দখলের চেষ্টা, ফের উচ্ছেদ করলেন এসিল্যান্ড

সাতক্ষীরা শহরের প্রাণী সম্পদ মোড় এলাকায় সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ করা জায়গা আবারও দখল করার অভিযোগ পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টায় সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজহার আলী সরেজমিনে গিয়ে দখলকারীদের উচ্ছেদ করেন।

উচ্ছেদের পর আবারও ঐ জমি দখল হচ্ছে দেখে রেকর্ড ও দলিল মূলে ঐ জমির দাবীদার আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের মো. মেহের আলির দুই পুত্র মো. শাহিন হোসেন ও মো. ফারুক হোসেন সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি দেখার নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে সদর উপজেলা এসিল্যান্ড সরেজমিনে শহরের প্রাণী সম্পদ মোড় এলাকায় যান এবং দখলদারদের উচ্ছেদ করেন।

এসময় ঐ এলাকার স্থানীয়রা জানান, শহরের প্রাণী সম্পদ মোড় এলাকায় উচ্ছেদকৃত জায়গা জবর দখল নিয়ে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় গত ২ অক্টোবর সাতক্ষীরা সদর থানায় কামালনগর এলাকার একাধিক চাঁদাবাজী মামলার আসামী ইব্রাহীম মারুফের নামে মামলা হয়েছে। ইব্রাহীম এর নেতৃত্বে উচ্ছেদকৃত জায়গা আবারও দখল চলছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, এস এ খতিয়ান ৩২৩৩/১ এর সাবেক ১৪৫০৮দাগ ও হাল দাগ ১৬৯৪৭ দাগে ৫ শতক এবং ১৬৯৪৯ দাগে ৭ শতক সর্বমোট ১২ শতক জমি এস এ ও মাঠ জরিপের মালিক ওমর আলী সরদারের নিকট থেকে ২০১১ সালে ৪৯৯২ নং দলিলে কোবলামুলে খরিদ করে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের মো. মেহের আলির দুই পুত্র মো. শাহিন হোসেন ও মো. ফারুক হোসেন।

উল্লেখ্য যে, ২০০৫ সালে উল্লেখিত জায়গা সাতক্ষীরার সড়ক ও জনপদ বিভাগ তাদের সড়কের জায়গা বলে উচ্ছেদ করার ঘোষণা দিলে জমির পূর্বের মালিক ওমর আলী বাদী হয়ে সদর সহকারি আদালতে মামলা করে সেই মামলায় আদালত ৭/১০/২০১০ তারিখে চিরস্থায়ী নিষেধাঙ্গার আদেশ দেন। উচ্ছেদ অভিযান চলাকালে নাগরিক সমাজের প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তি এবং ঐ এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এব্যাপারে এলাকাবাসী ও সচেতন মহল সুষ্ঠ সমাধানের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার