শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এসএমই কৃষকদের পুরস্কার প্রদান

সাতক্ষীরায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসল্লা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এসএমই কৃষকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে খামারবাড়িতে অনুষ্ঠিত ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক হুমায়ুন কবির।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, কৃষিবিদ সাইফুল্লাহ সহ এসএমই কৃষকবৃন্দ।

বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়তে কৃষি প্রধান এ দেশে কৃষক বাঁচাতে সরকার অঙ্গিকারাবদ্ধ। কৃষি উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সরকার চায় কৃষি পণ্য আমদানি না করতে। আর সেজন্য কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের এগিয়ে আসার আহবান জানিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে।’

অনুষ্ঠানে মান সম্মত বীজ উৎপাদন করায় কৃষক আব্দুর রশিদকে প্রথম, অমল কুমার সরকার দ্বিতীয় ও আতিয়ার রহমানকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী