শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পিস্তল ও গোলাবারুদসহ যুবক আটক

সাতক্ষীরায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পিস্তল ও গোলাবারুদসহ কামাল হোসেন নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

সোমবার ভোররাতে সদর উপজেলার আলীপুর ঢালিপাড়া এলাকা থেকে অস্ত্রধারী যুবককে আটক করা হয়।

আটককৃত যুবক দেবহাটার বহেরা গ্রামের শওকত আলীর ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গাজীপুর বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৪/৪-এস হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আলীপুর ঢালিপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনাকালে টহলদল প্রায় লাখ টাকা মূল্যের ০১টি শর্টগান (পিস্তল), ০৩ রাউন্ড গোলাবারুদ এবং ১,৫০,০০০/-টাকা মূল্যের ০১টি মোটর সাইকেলসহ কামাল হোসেনকে আটক করে। সন্ত্রাসী কর্মকান্ডে অস্ত্র ব্যবহার হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন জানিয়েছেন।

এঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক