শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা

‘প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে’ গণমাধ্যম সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে উইমেন ডিজএ্যাবালিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজনে সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজে পিছিয়ে পড়া অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে হবে। পবিত্র সংবিধানের ৮ অনুচ্ছেদে বলা আছে সামাজিক সুবিচার নিশ্চিত করতে হবে। সামাজিক সুবিচার এর মধ্যে প্রতিবন্ধীদের সামাজিক সুরক্ষা বেষ্টনীর মধ্যে আনতে হবে। সেজন্য বেশ কিছু ব্যবস্থা রাষ্ট্র চালু করেছে প্রতিবন্ধীদের ক্ষেত্রে সঠিক তথ্য দিতে পারে না তার পরিবার।’ এছাড়া রাজনৈতিক জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা আমাদের মধ্যে অনেক গলদ রয়েছে। আমরা একটি সমুজ্জ্বল সকাল দেখতে চাই, আমরা স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী পালন করেছি, আমাদের অনেক পথ চলতে হবে। সেই হিসেবে আমরা খুব বেশি দুর এগিয়ে যেতে পারিনি। অনেক সমস্যার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি প্রতিবন্ধী নারীদের এগিয়ে যেতে হবে। এখনই নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীদের প্রতি নির্যাতন বন্ধ করতে হবে। আপনি ও আপনার পরিবার থেকে এটাকে বন্ধ করতে হবে। সাংবাদিকরা সমাজের আয়না এসব ক্ষেত্রে প্রতিবন্ধী নারী নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখতে পারে এবং আইনি ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিচারকার্যের অনেক সহায়ক হিসেবে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সুভাষ চৌধুরী, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, সাবেক
সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা মুকুল, সাংবাদিক শেখ ফরিদ আহমেদ ময়না, দৈনিক আজকের সাতক্ষীরা’র নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, দৈনিক গ্রামের কাগজের জেলা প্রতিনিধি এস.এম রেজাউল ইসলাম, সাংবাদিক দিলিপ কুমার দেব, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, প্রতিবন্ধী পূর্নবাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার