শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিব শতবর্ষ

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় অংশ নেয় লাবসা ইউনিয়ন ভলিবল দল বনাম আলিপুর ইউনিয়ন ভলিবল দল এবং অপর সেমিফাইনালে বৈকারী ইউনিয়ন ভলিবল দল বনাম ধুলিহর ইউনিয়ন ভলিবল দল।

প্রথম সেমিফাইনাল খেলায় অংশ নেয় ধুলিহর ইউনিয়ন পরিষদ দল বনাম বৈকারী ইউনিয়ন পরিষদ দল। খেলায় বৈকারী ইউনিয়ন পরিষদ দলকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করে।

পরে দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেয় লাবসা ইউনিয়ন পরিষদ দল বনাম আলিপুর ইউনিয়ন পরিষদ দল। এরিপোর্ট লেখা পর্যন্ত খেলা ছলছিল।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ভলিবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার উদ্বোধন ও বক্তব্য রাখেন মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, যুব নেতা মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি শেখ নুরুল হক, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার সাইদুর রহমান শাহীন প্রমুখ।

খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, আলিপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ মো. আব্দুল হান্নান প্রমুখ।

খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান বাবু, ডা. সোহরাব হোসেন, প্রভাষক স ম আরশাদ আলী, মো. হারুন অর রশিদ, মো. রবিউল ইসলাম, শেখ মিয়ারাজ মাহমুদ ও মো. নুরুজ্জামান প্রমুখ।

এমপি রবির পৃষ্ঠপোষকতায় মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট’র খেলায় ১৪টি ইউনিয়ন, সদর ও পৌরসভা মোট ১৬টি দল অংশ নিয়েছে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।

৩১ মার্চ বুধবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল ট‚র্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ