বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রোটারী ক্লাব এর প্রতিষ্ঠা বার্ষিকী ও পোলিও দিবস পালিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে
রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র প্রতিষ্ঠা বার্ষিকী পোলিও দিবস পালিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় সদর উপজেলা মিলনায়তনে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র
ক্লাব প্রেসিডেন্ট ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোটাঃ পিপি আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রোটাঃ সদস্য আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, রোটাঃ পিপি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ,
সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মো. শাহাজান কবির, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র এ্যাসিসটেন্ট গভর্ণর রোটাঃ এনছান বাহার
বুলবুল, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর, ক্লাব সেক্রেটারী মো. মশিউর রহমান বাবু, আলোচনা সভার পূর্বে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, মহিলা সদস্য এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি ও মাহফুজা সুলতানা রুবিকে ফুল ও ক্রেস্ট দিয়ে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা পূর্বে পোলিও দিবস
উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা হলেন-জেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, ডা. মুজিবুর রহমান, ডা. আমিনুর রহমান, রোটাঃ পিপি মো. হাবিবুর রহমান হবি, রোটাঃ পিপি
সৈয়দ হাসান মাহমুদ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটাঃ
আইপিপি মো. শফিউল ইসলাম, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ শামীমা পারভীন রত্না, রোটাঃ নুরুল হক, রোটাঃ অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, রোটাঃ মো.
কামরুজ্জামান রাসেল, রোটাঃ ওলিউল্লাহ, রোটাঃ মোস্তাফিজুর রহমান, রোটাঃ ইসমাইল হোসেন, রোটাঃ সাইফুল ইসলাম, রোটাঃ নাসিমা খাতুন, রোটাঃ রেহেনা
পারভীন মিনু, ট্রেজারার মো. মিজানুর রহমান প্রমুখ। পরে কেক কেটে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটাঃ পিপি মো. মাগফুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া