শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাফ জয়ী নারী ফুটবলারদের ৫ লাখ টাকা করে উপহার দিলেন প্রধানমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের পাঁচ লাখ করে টাকা উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাছাড়াও দলের কোচিং স্টাফরা দুই লাখ করে টাকা পান।

এর আগে নারী ফুটবলারদের মধ্যে যাদের ঘর প্রয়োজন, তাদের জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

চ্যাম্পিয়ন দলের অন্য ফুটবলারদের ঘরবাড়ির কী অবস্থা, সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের খবর নেয়ার নির্দেশ দেন।

পুরষ্কার প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তৃণমূল অঞ্চলে সব ধরণের খেলাধুলার প্রসারে নানারকম উদ্যোগ হাতে নিয়েছি আমরা । এরই অংশ হিসেবে দেশের সকল জেলা-উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। যেখানে খেলাধুলার সুযোগ পাচ্ছে আমাদের ছেলে-মেয়েরা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে খেলার স্মৃতিচারণ করেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। অনুষ্ঠানে ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২’ -এর ওপরে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

গত ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পরে ট্রফি নিয়ে ২৩ সেপ্টেম্বর দুপুরে দেশে ফেরেন চ্যাম্পিয়নরা। সে সময় গোটা দেশ বরণ করে নেয় তাদের।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?