রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক সাংসদ হেফাজত নেতা শাহীনুর পাশা গ্রেফতার

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বিরোধী আন্দোলনের সহিংসতা ও তাণ্ডবের দায়ে সারাদেশে হেফাজত নেতাদের গ্রেফতার অভিযান চললেও সিলেটে এই প্রথম পদধারী হেফাজতের কোনো নেতাকে গ্রেফতার করা হলো।

শাহীনুর পাশাকে গ্রেফতারের বিষয়টি সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে গ্রেফতার করেছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।’

পুলিশ সূত্র জানিয়েছে, ২০১৩ সালের হেফাজতের সহিংসতাসহ শাহীনুর পাশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় হেফাজতের নেতাদের গ্রেফতারের মধ্যে তাকে গ্রেফতার করা হলো। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপিও শাহীনুর পাশাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে আসা সিআইডির একটি দল এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় শাহীনুর পাশাকে ধরে নিয়ে যায়।’

বনকলাপাড়া মসজিদের পাশেই শাহীনুর পাশা চৌধুরীর বাসা বলে জানান অপি। সপ্তাহ খানেক আগে তিনি করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালের উপ-নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে এমপি হন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহীনুর পাশা চৌধুরী। আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর শূন্য হওয়া তার আসনে উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়নি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের