বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসিল্যান্ড আহত

ঢাকার সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সিদ্দিক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমান সেখানে চিকিৎসাধীন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের সিঅ্যান্ডবিসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এসিল্যান্ড আবুবকর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী কটু মিয়া বলেন, আবুবকর সিদ্দিক সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পাঁচজন ছিনতাইকারী তার ওপর হামলা করে। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে কাছে থাকা মোবাইল টাকা পয়সা সব নিয়ে চলে যায়। ছিনতাইকারীরা দেয়াল টপকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজার মামুন বলেন, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। রোগী অপারেশন থিয়েটারে আছেন। তার অস্ত্রোপচার চলছে। প্রাথমিকভাবে জেনেছি তার শরীরে ৩ থেকে ৪টি ছুরিকাঘাত রয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হলে তার শারীরিক অবস্থার কথা নিশ্চিতভাবে বলা যাবে।

সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, এসিল্যান্ডকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব : প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তিতে যুক্তের আগে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার : শামা ওবায়েদ
  • বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বলতে চাই না: দীনেশ ত্রিবেদী
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ’র মাধ্যমেই শিক্ষক নিয়োগ
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা