শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে বক্তারা :

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সম্প্রীতির সেতুবন্ধন

বিশ্বের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। আর তাই সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরণে সাতক্ষীরা প্রেসক্লাবের ‘সম্প্রীতির সেতুবন্ধন’ নামক এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবীদার। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে আয়োজিত ‘সম্প্রীতির সেতুবন্ধন’ অনুষ্ঠানে এক আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজে বক্তারা এসব কথা বলেন।

প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে এবং সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সম্মানিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র আলহাজ¦ তাসকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যনার্জি, বিশ^নাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফ আই এর সহকারী পরিচালক খন্দকার আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা: সুশান্ত ষোষ, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিপিবি’র সভাপতি আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন, তালা প্রেসক্লাবের সভাপতি সরদার নজরুল ইসলাম, অধ্যক্ষ আশেক ই এলাহী, অধ্যাপক পবিত্র মোহন দাস, যুবলীগ নেতা মীর মাহি আলম,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এড.শ্যামল ঘোষাল, শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্তারা আরো বলেন, হাজার বছর ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দু-মুসলিম সবাই একই বৃৃন্তে দুটি ফুলের মত বসবাস করে আসছে। মাঝে মাঝে কিছু সন্ত্রাসীরা দেশে বিশৃংখলা সৃষ্টির জন্য দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে থাকে। আমরা উৎসবে আনন্দে এক সাথে মিলে মিশে থাকি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে সম্প্রীতির যে সেতু বন্ধন তৈরি করেছে। তা সমাজের ছড়িয়ে দিতে হবে। আমাদের সম্প্রীতি এক ধর্মের সাথে অন্য ধর্মের না, সম্প্রীতি মানুষের সাথে মানুষের। সাতক্ষীরায় সকল ধর্মের মানুষ শান্তিতে স্ব-স্ব ধর্ম পালন করবে। ধর্ম যার যার উৎসব হোক সবার।

সম্প্রীতির এই সেতুবন্ধন অনুষ্ঠান এ সময় মিলন মেলায় পরিণত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা সেখানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক