বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারাদেশে বৃহস্পতিবারের আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত

সারাদেশে চলমান আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ বা পরবর্তী তারিখ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আকস্মিক এই ঘোষণায় পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে অতিভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের (১০ জুলাই) সব এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলামের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন।

জানা গেছে, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। এসব এলাকায় ১০ জুলাই অনুষ্ঠিব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ তৈরি হওয়ার প্রেক্ষিতে সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। সিদ্ধান্ত মোতাবেক ১০ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এসব পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে- এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
সূত্র: ইত্তেফাক

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা