বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণসভা অনুষ্ঠিত

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণে স্মরণসভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সদর উপজেলার বাশঁদহা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ‘সাতক্ষীরা সাহিত্য একাডেমি’ ও ‘সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী স্মৃতি পাঠাগার’ এর উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ দীপক কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাঃ মো: সহিদুর রহমান।

এসময় তিনি বলেন, সাহিত্যতিক মোহাম্মদ ওয়াজেদ আলী আমাদের আলোক বর্তিকা। তিনি শেষ জীবন নিজ গ্রম বাঁশদহাতে কাটিয়েছেন। সাহিত্যতিক মোহাম্মদ ওয়াজেদ আলীর স্মরণে প্রতিবছর এমন স্মরণসভা আয়োজনের জন্য আহবান জানান।

স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি পলটু বাসার।

তিনি বলেন, এলাকার আলোকদীপ্ত মানুষগুলোকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সে জন্যেই সাতক্ষীরা সাহিত্য একাডেমি এরকম আয়োজন করে থাকে। তিনি বলেন বাঁশদহা সমৃদ্ধ গ্রাম। সাতক্ষীরাতে রয়েছেন বিপ্লবী কেশবচন্দ্র সমাদ্দারের সমাধি, হাওয়ালখালির আল কামাল আব্দুল ওহাব ছিলেন খ্যাতিমান গীতিকার ও কবি।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা খাতুনের সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে বিস্তর আলোচনা করেন।

সবশেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ সহিদুর রহমান। ১ম থেকে ৫ম স্থান অধিকারিকে পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া