বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিগারেটের মূল্যবৃদ্ধির দাবি : রাজগঞ্জে সচেতন নাগরিক সমাজের প্রস্তাব

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বাড়ছে ধূমপায়ীর সংখ্যা, বিশেষ করে কিশোর ও যুবকদের মধ্যে। বাজারে সিগারেট অত্যন্ত কম দামে সহজলভ্য হওয়ায় নেশার প্রতি ঝুঁকে পড়ছে তরুণরা। এমন অভিযোগ দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে তামাক সেবন কমিয়ে স্বাস্থ্যের ঝুঁকি হ্রাসে সিগারেটের মূল্য বৃদ্ধি জরুরি দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক সমাজ। স্থানীয় নাগরিক সমাজের নেতৃবৃন্দের উদ্যোগে সম্প্রতি এক আলোচনায় সিগারেটের সর্বনিম্ন দাম ১৭ টাকা এবং সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়। তাঁদের দাবি, মূল্যবৃদ্ধি মানুষের ক্রয়ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবে এবং বিশেষ করে কিশোরদের সিগারেটের নাগাল থেকে দূরে রাখবে। রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম তামাক নিয়ন্ত্রণে এই প্রস্তাবকে অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন। তিনি বলেন, “যে হারে কিশোররা সিগারেটসহ বিভিন্ন তামাকজাত নেশায় জড়াচ্ছে, তা সমাজের জন্য ভয়াবহ সংকেত। সিগারেটের দাম বাড়ানো গেলে এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি স্থানীয় দোকানগুলোতেও নজরদারি বাড়াতে হবে।” তিনি আরও বলেন, “ধূমপান শুধু ব্যক্তির ক্ষতি নয়, পরোক্ষভাবে পরিবার ও সমাজকেও বিপদে ফেলে। সতর্কতার অংশ হিসেবে মূল্য নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” এ বিষয়ে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার বলেন, “বিদ্যালয়ের বাইরে হোক বা বাজার এলাকায়, খুব সহজেই শিক্ষার্থীরা সিগারেট পায়। কম দামে পাওয়ার কারণে তারা কৌতূহলের বশে এতে আসক্ত হয়ে পড়ছে। যদি মূল্য বাড়ানো হয়, তা তাদের জন্য স্বাভাবিকভাবেই ‘ডিটার’ হিসেবে কাজ করবে। আমরা চাই- পরবর্তী প্রজন্ম সুস্থ, সচেতন ও নেশামুক্ত হোক।” এলাকার সচেতন নাগরিকরা মনে করেন, সিগারেটের মূল্য বৃদ্ধি শুধু ধূমপায়ীর সংখ্যা কমাবে না, বরং সরকারি রাজস্বও বৃদ্ধি করবে, যা জনস্বাস্থ্য খাতে ব্যয় করা যেতে পারে। তাঁরা আরও জানান, তামাকের সহজলভ্যতা কমাতে দোকানগুলোর লাইসেন্সিং ব্যবস্থা কঠোর করা, অপ্রাপ্তবয়স্কদের কাছে বিক্রি নিষিদ্ধে মনিটরিং বাড়ানো এবং এলাকায় নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা জরুরি। প্রস্তাবনায় বলা হয়, সরকার যদি দ্রুত এই প্রস্তাবটি বিবেচনায় নেয়, তাহলে রাজগঞ্জকে ধূমপানমুক্ত ও স্বাস্থ্যসম্মত একটি মডেল এলাকায় রূপান্তর করা সম্ভব হবে। নাগরিক সমাজ মনে করে- স্বাস্থ্য, পরিবেশ ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় এখনই প্রয়োজন দৃঢ় সিদ্ধান্ত।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক