রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিটি করপোরেশন, ওয়াসা, পৌরসভা ও ইউপি কর্তাদের পদবি বদলাচ্ছে

সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা, রাজশাহী ওয়াসা, খুলনা ওয়াসা, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২২ মার্চ) দেশের সকল বিভাগীয় কমিশনারের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়ে তাদের মতামত চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী পদের নাম পরিবর্তন করতে বৈঠক করে বিভিন্ন পদনাম প্রস্তাব করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের একটি পরিপত্র মোতাবেক স্থানীয় সরকার বিভাগের প্রধান অফিসের নাম ও পদবি সিজনের ক্ষেত্রে সরকারি পদ-পদবি সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিব যেন ব্যবহার না হয় ববং এসব নামের পরিবর্তে অন্য কোনো পদনাম ব্যবহার বিষয়ে করণীয় নির্ধারণের জন্য স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে গত ২০ মার্চ একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক স্থানীয় সরকার বিভাগের অধীন অফিসের নাম ও পদবি সিজনের ক্ষেত্রে সরকারি পদনাম ও পদবি সহকারী সচিব, উপসচিব এবং সচিবালবের পরিবর্তে নিম্ন উল্লিখিত প্রশ্নসমূহ উপস্থাপন করা হয় বলেও এতে জানানো হয়।

ঢাকা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা, রাজশাহী ওয়াসা, খুলনা ওয়াসার সচিব, উপসচিব, সহকারী সচিবের ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রস্তাবিত নাম জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।

সিটি করপোরেশনের সচিব, উপসচিব, সহকারী সচিব, ওয়ার্ড সচিবের পদবির জন্য যথাক্রমে নির্বাহী কর্মকর্তা, ডেপুটি জেনারেল ম্যানেজার, সহকারী জেনারেল ম্যানেজার ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রস্তাব করা হয়েছে।

পৌরসভার সচিবের ক্ষেত্রে পৌর নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের সচিবের পরিবর্তে নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের সচিবের পরিবর্তে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা পদনাম ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।

এমতাবস্থায় আগামী ৩১ মার্চের মধ্যে প্রস্তাবিত পদনাম বিষয়ে মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই তারিখের মধ্যে তার মতামত পাওয়া না গেলে ধরে নেয়া হবে যে প্রস্তাবিত পদ লাভের বিষয়ে তার কোনো মতামত নেই।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ