শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র উদ্যোগে এমপি আশু’কে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র উদ্যোগে সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু কে সংবর্ধনায় দেওয়া হয়েছে।

(২৬ জানুয়ারি) শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র কার্যালয়ে সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র সভাপতি ডঃ সুশান্ত ঘোষ’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আগামীতে ও সে ভালবাসা দিবেন সরকার আমার উপর যতটুকু দায়িত্ব দেবেন আমি সঠিকভাবে সে দায়িত্ব পালন করতে পারি। ইনশাআল্লাহ আমি সাতক্ষীরার মানুষদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দিতে পারব।সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’ এঁর সদস্যরা অনেক সম্মানিত ব্যক্তি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র ভারত সহ বিদেশের মাটিতে সিনিয়র সিটিজেন দের অনেক সুযোগ সুবিধা দেয়া হয়।

আমাদের দেশে সে সুযোগ সুবিধা আপনার পান না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদের উন্নয়নে সরকারি সম্পত্তিতে অফিস সহ স্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হামিদ, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডা. দিলারা বেগম, সাবেক সচিব ফজলুর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন কোষাধাক্ষ ভূধর চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক কাজী আবু হেলাল, সিনিয়র সদস্য অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সাবেক ব্যাংক কর্মকর্তা আজিজুল হক, মোঃ আব্দুস সোবহান প্রমুখ। এসময় সকল সদস্য ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শহীদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন

পাহাড়ের বুকজুড়ে মেঘের আনাগোনা, সবুজ পাহাড়ের সারি আর দিগন্তবিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য—এসব দেখতেবিস্তারিত পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণবিস্তারিত পড়ুন

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লীবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়
  • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর