শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্তে মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নয়, দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সীমান্তে মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নয় মন্তব্য করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড পরিকল্পিত কিছু না, এটি দুর্ঘটনা। এতে দুইপক্ষেরই দোষ থাকে।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে জেলা প্রশাসকদের সম্মেলনের (ডিসি) অংশ নেয়ার পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

তারিক আহমেদ সিদ্দিক বলেন, মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছে এখনো। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা কারও সঙ্গে আগ্রাসনে যাব না। তবে যেকোনো সমস্যা মোকাবিলায় প্রস্তুত আছে সেনাবাহিনী।

সম্প্রতি দেশে বারবার আগুন লাগার ঘটনা পরিকল্পিত কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিকল্পিত কিনা, তা উড়িয়ে দেয়া যায় না। হঠাৎ করে পরপর আগুন লাগার ঘটনা কারও গাফিলতির কারণে হচ্ছে কিনা, সেটা খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবে সাম্প্রতিক বেইলি রোডসহ চট্টগ্রামের চিনির গুদামে আগুন লাগার ঘটনায় অর্থনীতির উপর আঘাত আসতে পারে। বিনিয়োগের ওপর আঘাত আসতে পারে। তবে এখন অর্থনৈতিক পরিস্থিতি ভালোর দিকে। সংকট থেকে বের হওয়ার চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, জনগণের শান্তি ও রোহিঙ্গাদের শৃঙ্খলাভাবে রাখতে কাজ করছে সরকার। শুধু সীমান্ত বা মিয়ানমার নয়, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন, সেটা মানব। সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে সবসময় প্রস্তুত থাকে। দেশের সংকটে সিভিল প্রশাসন ও সেনাবাহিনী একযোগে কাজ করবে।

সীমান্তে আন্তর্জাতিক শক্তি সম্পৃক্ত হতে যাচ্ছে এমন ধারণার কথা জানিয়ে তিনি বলেন বাংলাদেশ সেগুলোতে নাক গলাবে না।

একই রকম সংবাদ সমূহ

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক