বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুখের আশায় মালয়েশিয়া গিয়ে লাশ হয়ে ফিরলো বিল্লাল

সোহাগ হোসেন: সামান্য সুখের আশায় বিদেশে পাড়ি জমান ইব্রাহিম হোসেন বিল্লাল। মাত্র ৩ মাস বয়সে বিল্লালের বাবা সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। বাবার মৃত্যুর পর থেকে বিল্লালের মা ও বিল্লাল নানার বাড়িতে থাকেন।

জানা যায়, মাত্র দেড় মাস আগে বিদেশ (মালয়েশিয়া) যায় ইব্রাহিম হোসেন বিল্লাল। সেখানে একটি কোম্পানি কাজ করতো সে। হঠাৎ ডেঙ্গু জ্বরের আক্রান্ত হলে মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিল্লাল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত (৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০ টার সময় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো মাত্র ২২ বছর।

নিহত ইব্রাহিম হোসেন বিল্লাল গোপালগঞ্জ জেলার মৃত হাবিবুর রহমানের ছেলে। ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের মোঃ মশিউর রহমানের নাতি ও বাগআঁচড়া রেন্ট কার পরিবহন ড্রাইভার আব্দুল জলিলের ভাগনা।

নিহত ইব্রাহিম হোসেন বিল্লালের লাশ বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় তার বতর্মান ঠিকানা কলারোয়ার কিসমত ইলিশপুর গ্রামে পৌছালে এসময় এলাকার আকাশ বাতাস শোকে ভারী হয়ে ওঠে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য এসএম সাইফুল ইসলাম জানান, বিল্লালের মরদেহ ঢাকা থেকে আসার পর বেলা ১১ টার সময় জানাজা নামাজের শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা সম্পূর্ণ হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ