মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আলোচনা সভায় বক্তারা

সুন্দরবন দূষণে হুমকির মুখে পড়ছে উপকূলীয় এলাকার মানুষের জীবন জীবিকা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা  : সুন্দরবন ও তার সংলগ্ন অঞ্চলে সমূহের দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়নের লক্ষ্যে ‘সুন্দরবনের জন্য সাংবাদিকতা’ বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শহরের অদূরে অগ্রগতি সংস্থার রিসোর্ট এবং ট্রেনিং সেন্টারের অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শুভাশিস ভট্টাচার্য, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল প্রমূখ।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মুজিবর রহমান, রুহুল কুদ্দুস, গোলাম সরোয়ার, আমিরুজ্জামান বাবু, প্রভাষক সামিউল মনির, আসাদুজ্জামান সরদার, সুকুমার দাস বাচ্চু, আহসান রাজিব, আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া।

বক্তারা বলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ৬০ শতাংশ এলাকা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জুড়ে অবস্থিত। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলায় সুন্দরবন অবস্থিত। উপকূলীয় সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ৩০ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের উপর নির্ভরশীল, যা তাদের জীবন-জীবিকার প্রধান উৎস এবং দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মানবসৃষ্ট বিভিন্ন কারণে সুন্দরবন চরম প্রাকৃতিক ও পরিবেশগত ঝুঁকির সম্মুখীন।

বক্তারা আরো বলেন, বিগত ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার সুন্দরবন সংলগ্ন ১০ কিলোমিটার এলাকাকে ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করে, যা ৫টি জেলার ১৭টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে। এই এলাকাকে বলা হয় ‘সুন্দরবন ইমপ্যাক্ট জোন’। তবুও, মানুষের অপরিকল্পিত কার্যক্রমের কারণে এই অঞ্চলে দূষণ বাড়ছে, বিশেষত প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ফলে। এই দূষণ নদী, খাল ও জলাশয় গুলোকে প্রভাবিত করছে, যা শেষ পর্যন্ত জোয়ার-ভাটার মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করছে এবং বনের মাটি ও পানি দূষিত করছে। এর ফলে গাছপালা, বন্যপ্রাণী ও জলজ প্রাণীর উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যা সুন্দরবনের উৎপাদনশীলতা হ্রাস করছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলছে।

সভায় বলা হয়, সুন্দরবন না থাকলে আগামী প্রজন্ম বাঁচাতে পারবে না। সুন্দরবনকে বাঁচাতে হলে দূষণ এবং এর সাথে সম্পর্কিত পরিনিতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকায় জনগণকে সচেতন করা।

সভা শেষে জার্নালিজম ফর সুন্দরবন কমিটি গঠন করা হয়েছে। এতে মাছরাঙা টেলিভিশন আমাদের সময় এর মোস্তাফিজুর রহমান উজ্জলকে আহবায়ক ও সামিউল মনির, সুকুমার দাস বাচ্চু, এস. কে হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং এখন টিভির আহসানুর রহমান রাজিবকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল