বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- প্রভাষক ওমর ফারুক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক সাতক্ষীরা সদর উপজেলা যুব ক্রীড়া বিভাগের উপজেলা বৈঠকে এসব কথা বলেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাতক্উষীরা আল-আমীন ট্রাষ্ট কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
যুব বিভাগের আমীর মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমীন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি নির্বাচনী পরিবেশে সকল ধরনের অনিয়ম ও ষড়যন্ত্র প্রতিহত করতে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ মোঃ আনিছুর রহমান। তাঁরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কাজে যুবকদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।
এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব বিভাগের সদর উপজেলা সেক্রেটারি আশরাফুল আলম বুলু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা