সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশ থেকে

আজ বৃহস্পতিবার বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। ফলে গ্রহণে ঢাকা পড়বে সূর্য। তবে কেবল একটা বলয় দৃশ্যমান থাকবে। অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ। দেখা যায় খুবই চিকন একটা সীমা রেখা, যাকে বলা হয় ‘রিং অব ফায়ার’।
বছরে একবার এই গ্রহণ দেখা যায়। এই বছরের প্রথম সূর্যগ্রহণটি প্রত্যক্ষ করতে অপেক্ষায় রয়েছে হাজার হাজার মানুষ।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, কেবল ভারতের কিছু অংশ থেকে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। লাদাখ এবং অরুণাচল থেকে এই গ্রহণ দেখা যাবে।

রাশিয়ার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ড এবং কানাডা থেকে দেখা যাবে রিং অব ফায়ার। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল এবং উত্তর আলাস্কার মতো কিছু জায়গাতে কেবল আংশিক গ্রহণ দেখা যাবে। এর অর্থ এসব এলাকার বাসিন্দারা রিং অব ফায়ার দেখতে পারবেন না।

কানাডার বড় একটি অংশ, উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর আফ্রিকা এবং ক্যারিবিয়ানের অংশ বিশেষও আংশিক গ্রহণ প্রত্যক্ষ করবে।

সূর্যগ্রহণ দেখতে আগ্রহীদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতির আশঙ্কার কথা বলেছেন তারা। গ্রহণ দেখতে চাইলে বিশেষ গ্লাস কিংবা টেলিস্কোপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক