শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোনার দাম নিয়ে যা হলো

কোভিড-১৯ প্রতিরোধে ফাইজার এবং বায়োএনটেক কোম্পানির ভ্যাকসিন ৯০ শতাংশ সফল হয়েছে এমন খবরে আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে সোনার দামে বড় ধরনের দরপতন ঘটে। একদিনেই আউন্স প্রতি সোনার দাম ৯৪ ডলার কমে যায়।

ফলে এর আগে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারেও বৃদ্ধির যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা স্থগিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কমার ওপর নির্ভর করে দেশের বাজারেও দাম বাড়ানো কমানো হয়ে থাকে। যখন আন্তর্জাতিক বাজারে বেড়েছিল তখন দেশের বাজারেও বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু তাৎক্ষণাত দরপতন হওয়ায় তা স্থগিত করা হল।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বিশ্লেষণ করলে দেখা যায়, গতমাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স ছিল ১৯শ’ ডলার। দাম বৃদ্ধি পেয়ে তা সাড়ে ১৯শ’ ডলারের বেশিতে পৌঁছায়। কিন্তু এক সপ্তাহ না যেতেই এ দর অন্তত ৮০ ডলার কমে যায়। চলতি বছরের ১১ আগস্টের পর এটি একদিনে সোনার সর্বোচ্চ দরপতন। ১১ আগস্ট আন্তর্জাতিক বাজারে একদিনে প্রতি আউন্স সোনার দাম ১১২ ডলার পর্যন্ত পতন হয়।

বাংলাদেশে সবশেষ গত ১৫ অক্টোবর সোনার দাম সমন্বয় করা হয়। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সে সময় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হয় ৭৬ হাজার ৩৪১ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭৩ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৪ হাজার ৪৪৪ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৪ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হ‌য়।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা