মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদি আরবের পর্যটন দূত হলেন মেসি

লিওনেল মেসিকে নিজেদের পর্যটনশিল্পের নতুন দূত হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতেব গতকাল দূত হিসেবে মেসির নাম ঘোষণা করেন।

সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, সাতবারের বর্ষসেরা এই ফুটবলারকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পিএসজি ও আর্জেন্টিনার সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস ও পরিবারের সদস্যদের নিয়ে গতকাল জেদ্দা বিমানবন্দরে অবতরণ করেন আর্জেন্টাইন তারকা।

দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতেব টুইটারে লিখেছেন, লিওনেল মেসি ও তার বন্ধুদের সৌদি আরবে স্বাগত জানাই। আপনাকে নিয়ে লোহিত সাগরের সৌন্দর্য উপভোগ ও আমাদের সমৃদ্ধ ইতিহাস জানাতে আর তর সইছে না। সৌদিতে এটাই মেসির প্রথম ভ্রমণ নয়, শেষবারও নয়। আনন্দের সঙ্গে আমি মেসিকে সৌদি পর্যটনের দূত ঘোষণা করছি।

সৌদির পর্যটন দূত হওয়ার খবরে দেশটিতে মেসির ভক্তরা বেশ আনন্দিতই হয়েছেন। সৌদি জাতীয় দলের স্ট্রাইকার সামি আল জাবের তেমনই এক মেসি-ভক্ত। তিনি টুইট করেছেন, মেসির যেমন প্রভাব আছে বিশ্বে, তাতে তাকে সৌদি পর্যটনের দূত বানানোটা বেশ অভিনব একটা পদক্ষেপ। এটা যে পর্যটন কেন্দ্র হিসেবে জেদ্দার অবস্থানকে আরও ইতিবাচকভাবে তুলে ধরবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

উল্লেখ্য, মেসি এ নিয়ে চতুর্থবারের মতো সৌদি আরবে গেলেন। ২০১১ সালে কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সুপার ক্লাসিকো কাপেও সৌদিতে ব্রাজিলের মুখোমুখি হয়েছেন। ২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটি ম্যাচ খেলেছেন সৌদি আরবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা