বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদিতে পবিত্র হজের প্রস্তুতি, পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজার মুসল্লি

আগামী মাসে অনুষ্ঠিতব্য পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পবিত্র নগরী মক্কা ও মদিনায় জমে উঠেছে আধ্যাত্মিক পরিবেশ।

সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ মে) পর্যন্ত মোট ৮ লাখ ২০ হাজার ৬৮৫ হজযাত্রী দেশটিতে প্রবেশ করেছেন। এর মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, ৩৫ হাজার ৪৭৮ জন এসেছেন স্থল সীমান্ত পাড়ি দিয়ে এবং ২ হাজার ৮২২ জন সৌদি আরবে পৌঁছেছেন সমুদ্রপথে।

শনিবার (২৪ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রসঙ্গত, গত বছর হজে অংশ নিয়েছিলেন প্রায় ১৮ লাখ মুসল্লি, যার মধ্যে সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরাও ছিলেন। তবে অনুমতি ছাড়া হজে অংশগ্রহণ এবং চরম তাপপ্রবাহের কারণে প্রায় ১ হাজার ৩০০ হাজির মৃত্যুর ঘটনাও ঘটে, যা ছিল বিগত সময়ের মধ্যে অন্যতম হৃদয়বিদারক ঘটনা।

এ ধরনের ভোগান্তি ও ঝুঁকি কমাতে সৌদি সরকার ২০১৮ সাল থেকেই চালু করেছে ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’। এই বিশেষ প্রোগ্রামের আওতায় হজযাত্রার আগেই বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক ও আইভরি কোস্টের মুসল্লিরা নিজ দেশেই হজসংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

এই কার্যক্রমে রয়েছে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ই-হজ ভিসা প্রদান, পাসপোর্ট চেক, লাগেজ ট্যাগিং ও নিরাপত্তা যাচাইয়ের মতো নানা সুবিধা।

সৌদি পৌঁছানোর পর হজযাত্রীদের সরাসরি নির্ধারিত বাসে করে মক্কা ও মদিনায় তাদের আবাসস্থলে পৌঁছে দেওয়া হয় এবং লাগেজও পৃথকভাবে সরবরাহ করা হয়, যা হজযাত্রীদের ভ্রমণকে করে তুলেছে আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক।

চলতি বছর আরও অধিকসংখ্যক মুসল্লি পবিত্র হজে অংশ নেবেন বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ। হজযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে এরই মধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন।

একই রকম সংবাদ সমূহ

কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষাবিস্তারিত পড়ুন

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা