সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ক্রিপ্টিস্ফিয়ারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মানবসেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ক্রিপ্টি স্ফেয়ার’ (ScriptySphere)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বছরে পদার্পণ উপলক্ষে এক বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে মাদ্রাসার কোমলমতি শিশুদের সাথে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘ ছয় বছর ধরে সংগঠনটি নারী ও শিশুর অধিকার রক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা বিস্তার, প্রযুক্তির উন্নয়ন এবং সামগ্রিক সমাজ উন্নয়নমূলক বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে সংগঠনের সদস্যরা মাদ্রাসার এতিম ও সুবিধাবঞ্চিত ২৪ জন শিশুদের সাথে একাত্ম হন এবং তাদের সাথে কিছু চমৎকার ও আনন্দময় সময় অতিবাহিত করেন।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুশফিক উর রহমান, মো: সামছুল আরেফিন এবং সুদীপ্ত দেবনাথসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষাংশে স্ক্রিপ্টি স্ফেয়ার-এর ভবিষ্যৎ সমৃদ্ধি, দেশের কল্যাণ এবং মাদ্রাসার শিশুদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ রেজায়ুল ইসলাম।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বিগত বছরগুলোর ন্যায় আগামী দিনগুলোতেও তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে এবং তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন