মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্তন ক্যান্সারের ঝুঁকি শনাক্তে ডিজিটাল প্রযুক্তি

মেটলাইফের থ্রিসিক্সটি হেলথ মোবাইল অ্যাপ স্তন ক্যান্সার প্রতিরোধ এবং এ সংক্রান্ত সচেতনতা বাড়াতে নিয়ে এসেছে নতুন ফিচার। এই অ্যাপ ব্যবহারকারীদের বিভিন্ন সূচক ও উপসর্গ বিশ্লেষণ করে স্তন ক্যান্সারের সম্ভাব্য ঝুঁকি নির্ণয় করতে সাহায্য করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, প্রতি বছর প্রায় ২.৩ মিলিয়নেরও বেশি মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। প্রাপ্তবয়স্করা যেসব ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হন এর মধ্যে স্তন ক্যান্সার অন্যতম।
এই নতুন ফিচার নারী ব্যবহারকারীদের জন্য স্তন ক্যান্সারের ঝুঁকি নির্ণয়ের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে তৈরি করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং নারীদের সুস্বাস্থ্য নিশ্চিতে পুরুষরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ বিষয়ে গুরুত্বারোপ করেই মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপে স্তন ক্যান্সারের ঝুঁকি শনাক্তের ফিচার নিয়ে এসেছে। পুরুষ ব্যবহারকারীরা তাদের পরিবারের নারী সদস্যদের এ ফিচার ব্যবহার করতে উৎসাহিত করার মাধ্যমে স্তন ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে ঝুঁকি নির্ণয় ও প্রতিরোধের সহায়তা করতে পারবেন।
স্তন ক্যান্সার শনাক্তকরণ ফিচারটি তৈরি করেছে বাংলাদেশের স্বাস্থ্য সংক্রান্ত প্রযুক্তি স্টার্টআপ সিএমইডি হেলথ। থ্রিসিক্সটি হেলথ অ্যাপের সকল ব্যবহারকারীরা নতুন এ ফিচার ব্যবহার করতে পারবেন।
থ্রিসিক্সটি হেলথ অ্যাপে বিভিন্ন প্রয়োজনীয় হেলথ ম্যানেজমেন্ট টুল আছে। এই অ্যাপে বিভিন্ন ধরনের বিশ্লেষণধর্মী তথ্য পাওয়া যায়, যা ব্যবহারকারীদের তাদের স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে এবং জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা রাখবে।
অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী