শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতা দিবসে শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে চিঠি, গাসিক সচিব ওএসডি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ দোয়া আয়োজনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) সচিব (উপসচিব) নমিতা দে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই চিঠিটি ভাইরাল হয়।

এরপর মঙ্গলবার সচিব নমিতা দে’কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

জানা গেছে, গত ২০ মার্চ তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। চিঠিটি প্রকাশের পর সমালোচনা শুরু হলে তা সংশোধন করে শেখ মুজিবুর রহমানের নামটি বাদ দেয়া হয়।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে সাংবাদিকদের জানান, ভুলবশত গতবারের চিঠি কপি-পেস্ট করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মচারিরা ভুল করেছিল। এরপর তাড়াহুড়ো করতে গিয়ে ভালভাবে না পড়ে স্বাক্ষর করেছি।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত রয়েছেন নমিতা দে। পূর্বের আওয়ামী সমর্থিত মেয়রদের সাথেও তার ভালো সম্পর্ক ছিল। গত ৫ আগস্টের পর তাকে বদলী করা হলেও অদৃশ্য কারণে সেই আদেশ কার্যকর হয়নি।বরং তাকে আরও গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়ন করা হয়। গত ১৩ নভেম্বর তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ে ন্যস্ত করা হলেও তিনি গাজীপুর সিটি করপোরেশনেই থেকে যান।

এদিকে, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক চিঠিতে নমিতা দে’কে বর্তমান কর্মস্থল থেকে বদলি পূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করে আদেশ দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ

একসময় ডাকপিয়নের সাইকেলের ঘণ্টার শব্দই ছিল গৃহস্থবাড়ির সবচেয়ে বড় প্রতীক্ষা। দূর শহরবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটর সংকটে চরমভাবেবিস্তারিত পড়ুন

  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক