রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্যসেবায় বিশেষ সম্মাননা পেলো তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়নের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তালা-কলারোয়া -১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর হাতে শ্রেষ্ঠ ইউনিয়নের ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওবায়দুল হক, তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, তালা শহিদ মুক্তিদযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. এনামুল ইসলামসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন