রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হজযাত্রীদের জন্য প্রথম ওয়ালেট চালু করলো সৌদি আরব

হজ ও ওমরাহযাত্রীদের জন্য ডিজিটাল ওয়ালেট চালু করেছে সৌদি আরব। ‘নুসুক ওয়ালেট’ নামে প্রথম আন্তর্জাতিক এ ওয়ালেট দিয়ে হজযাত্রীরা আর্থিক ব্যয় পরিচালনা করতে পারবেন। গত ২ জুন প্রথম আন্তর্জাতিক ডিজিটাল ওয়ালেট চালু করে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ও এনক্রিপশন কৌশল ব্যবহার করে নুসুক ওয়ালেটে সর্বোচ্চ নিরাপত্তা মান নিশ্চিত করা হয়।

ব্যাংকিং অবকাঠামোর মতো এ ওয়ালেট দিয়ে যেকোনো লেনদেন করা যাবে। সৌদি ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সঙ্গে অংশীদারির ভিত্তিতে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ ওয়ালেট চালু করে।
সৌদি ন্যাশনাল ব্যাংকের ডিজিটাল ভেঞ্চার ও পেমেন্টসের সিইও ড. সালেহ বিন আল-ফুরাইহ জানান, ওয়ালেটটির আর্থিক নিরাপত্তার সর্বোচ্চ মান নিশ্চিত করতে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়। এ উদ্যোগ হজযাত্রীদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে এবং হাজিদের প্রত্যাশা পূরণে সহায়তা করবে।

এদিকে আসন্ন হজ করতে সৌদি আরবে প্রায় ১০ লাখ হজযাত্রী পৌঁছেছে। সৌদি আরবের পাসপোর্ট বিভাগ জানিয়েছে, গত ২ জুন পর্যন্ত সৌদি আরবের আকাশ, স্থল ও সমুদ্রপথে ৯ লাখ ৩৫ হাজার ৯৬৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছে। এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক যাত্রী আকাশপথে দেশটিতে প্রবেশ করেন। স্থলপথে ৩৭ হাজার ২৮০ জন এবং সমুদ্রপথে দুই হাজার ৩৯৯ জন পৌঁছেন।

এদিকে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এখন পর্যন্ত ৫৮ হাজার ১২১ জন ১৪৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেন। গত ৯ মে থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে।

হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।

দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।
সূত্র : খালিজ টাইমস

একই রকম সংবাদ সমূহ

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকেবিস্তারিত পড়ুন

  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য