শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হবিগঞ্জে মসজিদের দান বাক্সের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদের দান বাক্সের টাকা নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় টেটাবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমা’র নামাজের পর বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর মজলিশপুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী (মসজিদের জন্য দায়িত্বপ্রাপ্ত লোক) আনোয়ার মিয়া দান বাক্সের টাকা নিতে গেলে নতুন মোতাওয়াল্লী স্থানীয় ইউপি সদস্য মনসুর মিয়ার পক্ষের মুসল্লিরা বাধা দেন। এ নিয়ে মসজিদের ভেতরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা, বল্লম, রামদাসহ ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তারা আরও জানান, প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। তাদেরকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেয়া হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে মজলিশপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে বলেও জানায় তারা।

বানিয়াচং থানার ওসি আমিনুল ইসলাম জানান, মসজিদে দান বাক্সের টাকা নেয়াকে কেন্দ্র করে নতুন ও পুরাতন মোতাওয়াল্লীর মধ্যে কথা কাটাকাটি হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ