শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাবিপ্রবির শিক্ষার্থীরা মুচলেকা দিয়ে ১০ জুন থেকে সশরীরে পরীক্ষায় বসতে পারবেন

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ জুন থেকে সশরীরে পরীক্ষা নেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে আবাসিক হলে থাকতে পারবেন না, এমন শর্তে পরীক্ষায় অংশগ্রহণের আগে শিক্ষার্থীদের মুচলেকা দিতে হবে।

সোমবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনদের এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১০ জুনের পর থেকে যে কোন অনুষদ কিংবা বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে। অনলাইনে পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা চলাকালীন সময়ে হলসমূহ বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে মেসে কিংবা বাসায় থেকে সশরীরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে পরীক্ষা দেয়ার আগে শিক্ষার্থীদের মুচলেকা জমা দিতে হবে। আর বিদেশি শিক্ষার্থী যারা আছেন তারা যাতে পরীক্ষায় অংশ নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট অনুষদের ডিন/চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে। পাশপাশি ব্যাচ অনুযায়ী পর্যায়ক্রমে পরীক্ষা নেয়ার ব্যাপারে ডিনদের আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার প্রসঙ্গে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা যাতে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা পান, সেজন্য মেডিকেল টিম গঠন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ : শিক্ষামন্ত্রী

আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
  • প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা
  • বাঁধনহারা পুরস্কার-২০২৬ ঘোষণা, সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
  • আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • সাতক্ষীরায় স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকে গণপিটুনি, পুলিশে হস্তান্তর
  • জুলাই-আগস্ট থেকে শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম, জুতা ও পাটের ব্যাগ
  • এসএসসি পরীক্ষার ফল প্রকাশ২০ জুলাই : শিক্ষামন্ত্রী
  • গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট