মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাবিবের জামিনের খবরে তালায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

সেলিম হায়দার : বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন পাওয়ার খবরে সাতক্ষীরার তালায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।

তালা বাজার পুরাতন ফুটবল মাঠ থেকে আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনরাস্ত মোড়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, ফারুক জোর্য়াদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমূখ।

উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান জানান, মঙ্গলবার হাইকোর্ট থেকে হাবিবের জামিন পাওয়ার খবরে যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। আমরা খুবই আনন্দিত ও উৎফুল্ল। আমাদের প্রিয় নেতাকে তালার মাটিতে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

উল্লেখ্য,ফরমায়েশি রায়ে ৭০ বছরের সাজাপ্রাপ্ত ৩ বছর ৪ মাস কারাবন্দী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

একই রকম সংবাদ সমূহ

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত
  • তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ