বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় এডভোকেসি ও সমন্বয় সভা

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় এডভোকেসি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে জেলা সিভিল সার্জন অয়ফিসের আয়োজনে এ এডভোকেসি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা সিভিল সার্জন, ডাঃ মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার, মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)। এসময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশানারা জামান, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনিসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় বলা হয় আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখ হতে শুরু হতে যাওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয় কার্যক্রম জোরদারকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলমান থাকবে। সকল অভিভাবকদের তাদের সকল শিশুকে ইপিআই (EPI) অ্যাপসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ করার আহবান জানানো হয় সভার মাধ্যমে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন