বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হামজা চৌধুরী ইপিএল মাতানো ফুটবলার : জামাল ভূঁইয়া

প্রায় ২২ বছর আগে ফুটবলে ভারতকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ। এরপর প্রায় ২২ বছর চলে গেলেও ভারতের বিপক্ষে জয় পায়নি লাল সবুজের জার্সিধারীরা। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে শক্তিমত্তার হিসেবে উপরের দিকেই থাকে ভারত। তবে, এবারের পরিস্থিতি খানিকটা ভিন্ন। কারণ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা দেওয়ান চৌধুরী।

হামজা দলে যোগ দেবেন এটা জানা ভারতীয় ফুটবল দলেরও। তাই তো দলের শক্তিমত্তা বাড়াতে দেশটির ফুটবলের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রীকে অবসর থেকে ফিরিয়ে এনেছে তারা। তাই স্বাভাবিকভাবেই হামজা ও ছেত্রীকে নিয়ে তুলনা শুরু করেছেন ভক্তরা। এই তুলনায় জল ঢেলে দিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছেত্রীর থেকে হামজাকে অনেকটা এগিয়ে রাখলেন তিনি।

ভারত ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে হামজা ও ছেত্রীর তুলনা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে জামাল বলেন, হামজা ও ছেত্রীর মাঝে আমি কোনো তুলনা করতে চাই না। ছেত্রী অনেক বড় একজন ফুটবলার। সে তার দেশের জন্য অনেক কিছু করেছে। সে তার দেশকে অনেক জয় এনে দিয়েছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে হামজা প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার।

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে তাদের মাটিতে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজার।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর